আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

০২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: এপ্রিল 18, 2026

ইউটিউবে দেখুন

Bangladesh education board
এইচএসসি পরীক্ষা ২০২৬

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ০২ জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়সূচি মেনে সারা দেশে একযোগে এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে প্রতিবছর ১২-১৩ লাখের মতো পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বছর পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সর্বোপরি পরীক্ষা যেন স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ:এইচএসসি পরীক্ষা ২০২৬,HSC exam Bangladesh 2026,HSC exam start 2 July,HSC routine Bangladesh,board exam news BD,exam preparation tips,education update Bangladesh,public exam news।

5/5 - (1 vote)

, ,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।

মন্তব্য করুন