আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ২১ শে ফেব্রুয়ারি

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি 21, 2026

ইউটিউবে দেখুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাঙ্গালি বা বাংলা ভাষাভাষীদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) একটি স্বরণীয় এবং গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ আরো অনেকেই। সেই থেকে এ দিনটি (Ekushey February) শহীদ দিবস বা মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত। ২০০০ সাল থেকে শুরু করে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ইতিহাস

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ/ব্রিটিশ ভারত দেশভাগের পর পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে তৎকালীন পূর্ব বাংলায় বিক্ষোভ শুরু হয়, যা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি চরম রূপ ধারণ করে।

১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) সালের এই দিনে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল বের করলে পুলিশ তাদের লক্ষ করে গুলি চালায়। উক্ত গুলা গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে শহীদ হন। এটিই ছিল বিশ্বের ইতিহাসে মাতৃভাষার জন্য জীবন দেওয়ার একমাত্র বিরল ঘটনা।

২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পেছনে কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আবদুস সালাম-এর অবদান অনস্বীকার্য। তারা ১৯৯৮ সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের সক্রিয় প্রচেষ্টায় বিষয়টি ইউনেস্কোতে উত্থাপিত হয়।

প্যারিসে ইউনেস্কোর ৩০ তম সাধারণ সম্মেলনে (১৭ নভেম্বর, ১৯৯৯) বাংলাদেশসহ ২৮ টি দেশের সমর্থনে ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।

২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করে আসছে। ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিনটিকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর পালনের প্রস্তাব গ্রহণ করে।

২১ শে ফেব্রুয়ারির স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার জন্য জনপ্রিয় স্ট্যাটাস সমূহ নিচে দেওয়া হলোঃ

“ফেব্রুয়ারী আমার ভাইয়ের,ফেব্রুয়ারী আমার মায়ের,একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি…ফেব্রুয়ারী ফেব্রুয়ারীবাংলা ভাষার মাস।বাংলা আমার মাতৃভাষামিটাই মনের আশ।”‘অমর একুশে’ তথা ভাষা দিবসের তাৎপর্যপূর্ণ দিনটিতে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !!

আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !

যুগ যুগ ধরে ভাষা শহীদরা এবং তাঁদের আত্মত্যাগ থেকে যাবে বাঙালির চিত্তে এবং মননে,তাই এই দিনটিতে স্মরণ করি সেই বীর আত্মাদের…. যাদের জন্য বাংলা ভাষা আজ পেয়েছে তার মহিমান্বিত স্বীকৃতি। সকল আপনজনদের জানাই একুশে ফেব্রুয়ারি তথা ভাষা দিবসের শুভেচ্ছা!!

ফেব্রুয়ারির এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো …তাই এই ২১ আমি কখনো ভুলতে পারিনা!!সকল শহীদদের জানাই আমার সেলাম!! শহীদ দিবস তথা ভাষা দিবসের আন্তরিক অভিনন্দন !!

আজ আমাদের মাতৃভাষা বাংলা; আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের কখনো ভুলবো না। তাঁদের অপরাজেয় শক্তিকে প্রণাম জানাই!! ভাষা দিবসের অভিনন্দন রইল !!

যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারির ক্যাপশন

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দেওয়ার জন্য জনপ্রিয় ক্যাপশন সমূহ নিচে দেওয়া হলোঃ

“মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা” .. হৃদয় যায় জুড়িয়ে – যখন শুনি গ্রাম বাংলার গান ; মধুর বাংলা গানের শুর । মন যায় ভরে যখন প্রান খুলে কথা বলি আমার মায়ের ভাষায়; বাংলা ভাষায় । আজ একুশে ফেব্রুয়ারির পুণ্যলগ্নে স্মরণ করি সেই সব বীর শহিদদের যাঁদের রক্তক্ষরণে আমরা পেয়েছিলাম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে!!! ভাষা দিবসের আন্তরিক অভিনন্দন ; শহীদ দিবস ও অমর রহে রহে!!!

রক্তাক্ত এক ফাগুন দিনেমাতৃভাষা আনলো কিনেপ্রাণের বিনিময়ে,রক্তস্রোত যায় যে বয়েআছে ইতিহাস সাক্ষী হয়েঅদ্ভুত এক বিস্ময়ে!একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের সংগ্রামী অভিনন্দন!!

নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা) বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?কত নদী সরোবর,কি বা ফল চাতকীর | ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ? বাংলা ভাষা অমর রহে !!ভাষা দিবসের শুভেচ্ছা !!

মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি উক্তি

মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারির উক্তি সমূহ নিচে দেওয়া হলোঃ

ভাষা চিন্তার পোশাক- স্যামুয়েল জনসন

আমার ভাষার সীমা আমার বিশ্বের সীমা” – লুডভিগ উইটগেনস্টাইন

আমরা ভারতীয়দের জন্য, আমি মনে করি না ইংরেজি কখনো আবেগের সেই জাদুকে উড়িয়ে দিতে পারে যা আমাদের মাতৃভাষা করতে পারে- কৈলাশ খের

5/5 - (1 vote)

, ,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।

মন্তব্য করুন