
ঈদুল ফিতর বা ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি। ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা সারা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বী ভাইয়েরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করেন। “ঈদ” শব্দটির অর্থ হচ্ছে “আনন্দ” দেশে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। ঈদুল ফিতর কেবল একটি ধর্মের উৎসব নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। বছরে দুইটি ঈদ পালন করা হয়ে থাকে।
ঈদুল ফিতর ২০২৬
ঈদুল ফিতর বা ঈদ উল ফিতর এর অর্থ “উপবাস/রোজা ভাঙার উৎসব”। ৩০ দিন রোজা বা সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর যা মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। রমজান শেষে পুরো বিশ্বের মুসলমানের ঈদ পালন করেন। ১৩৮০ সৌর বছর পূর্বে ঈদ উল ফিতর উদযাপন শুরু হয়। ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মদীনাতে হিজরত-এর অব্যবহিত পরেই ঈদুল ফিতর পালন শুরু হয় ৷ হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর পালন করা হয়ে থাকে। তবে হিজরি বর্ষপঞ্জী অনুসারে কোনো অবস্থাতে রমজান মাস ৩০ দিনের বেশি দীর্ঘ হবে না ৷
ঈদুল ফিতর কবে?
বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে রমজান মাস শুরু হয়েছে । রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে ঈদুল ফিতর পালিত হবে । রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ২০ মার্চ আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ২১ মার্চ।
ঈদুল ফিতরের ছুটি কতদিন
আরবি ১৪৪৭ শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ অথবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কতদিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন।
ঈদুল ফিতর বা ঈদ উল ফিতরের ছুটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর । বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৬ অনুসারে আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ ২০২৬ সোমবার পর্যন্ত সর্বমোট ০৭ (সাত) দিন ঈদের ছুটি থাকবে এছাড়া মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন।
ঈদুল ফিতর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ঈদুল ফিতর কবে?
রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে ঈদুল ফিতর পালিত হবে । রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ২০ মার্চ আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ২১ মার্চ।
ঈদুল ফিতরের ছুটি কতদিন?
সরকারি ছুটির তালিকা ২০২৬ অনুসারে আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার থেকে ২৩ মার্চ ২০২৬ সোমবার পর্যন্ত সর্বমোট ০৭ (সাত) দিন ঈদের ছুটি থাকবে এছাড়া মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন।