আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

বাংলাদেশের হয়ে ফুটবল খেলবেন ট্রেভর ইসলাম

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: এপ্রিল 18, 2026

ইউটিউবে দেখুন

বাংলাদেশের হয়ে ফুটবল খেলবেন ট্রেভর ইসলাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলার ট্রেভর ইসলামকে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই তরুণ ফরোয়ার্ড ইতোমধ্যে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন, এতে দেশের ফুটবল প্রেমিদের মধ্যে চলছে ব্যপক আলোচনা। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলামদের পর এবার বাংলাদেশ দলের জন্য ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলামকে।

নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ট্রেভর ইসলামের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে এই ফুটবলারের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করেছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই খেলোয়াড়ের জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

২০ বছর বয়সী ট্রেভর ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলছেন এবং তার পারফরম্যান্স ইতোমধ্যে সবার নজর কেড়েছে। পারিবারিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় তিনি জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট, বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ট্রেভর ইসলামকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে ট্রেভর ইসলামকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়নি। সব প্রক্রিয়া সম্পন্ন হলে এবং কোচিং স্টাফের অনুমোদন মিললে, খুব শিগগিরই লাল-সবুজের জার্সিতে তাকে দেখা যেতে পারে ট্রেভর ইসলামকে।

বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় ট্রেভর ইসলামের সম্ভাব্য অন্তর্ভুক্তি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

ট্যাগ:বাংলাদেশ ফুটবল,ট্রেভর ইসলাম,বাংলাদেশ জাতীয় দল,ফুটবল খবর,নতুন খেলোয়াড়,বাংলাদেশ,বাংলাদেশ ফুটবল দল আপডেট,আন্তর্জাতিক ফুটবল,ফুটবল ট্রান্সফার নিউজ,প্রবাসী ফুটবলার বাংলাদেশ,বাংলাদেশ ফুটবল স্কোয়াড,জাতীয় দলের নতুন সংযোজন,ফুটবল আপডেট বাংলাদেশ

5/5 - (1 vote)

, ,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।