
স্টারলিংক কি?
স্টারলিংক হচ্ছে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং স্পেসএক্সের সহায়ক প্রতিষ্ঠান। বর্তমানে দেশে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত আর স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।
বাংলাদেশে কবে স্টারলিংক ইন্টারনেট সেবা পাওয়া যাবে
১০ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরীক্ষা মূলক ভাবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয়েছে তবে চুক্তিতে ৯০ দিনের মধ্যে সারা দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করার কথা রয়েছে। স্টারলিংক ইন্টারনেট সেবা পরীক্ষা মূলক চালু করার সময় স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ছিল ১০০ থেকে ১২০ এমবিপিএসের কাছাকাছি। মে মাসের ২০ তারিখ হতে স্টারলিংক তাদের সেবা উন্মুক্ত করেছে তাদের ওয়েবসাইট থেকে বাংলাদেশী যে কেউ ওর্ডার করতে পারবে।
স্টারলিংক ব্যবহারে খরচ কেমন
স্টারলিংক থেকে প্রাপ্ত তথ্য মতে,বাসাবাড়িতে ইন্টারনেট সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। যেখানে থাকবে একটি রিসিভার বা অ্যানটেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই সব গুলোকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য ধরা হয়েছে ৪৭ হাজার টাকা।
বাংলাদেশে স্টারলিংক দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
স্টারলিংক ইন্টারনেট সংযোগ নিবো কিভাবে?
বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগ নিতে নিচে উল্লেখিত ধাপ অনুসরন করে ক্রয় করতে পারবেন
- স্টারলিংক ওয়েবসাইটে (https://www.starlink.com) আপনার অ্যাকাউন্ট তৈরি করুন বা লগইন করুন।
- “Place an Order” বা “Sign Up” অপশনে ক্লিক করুন।
- আপনার বিলিং তথ্য (ক্রেডিট/ডেবিট কার্ড বা অন্যান্য পেমেন্ট মেথড) এবং শিপিং ঠিকানা দিন।
- অর্ডার কনফার্ম করুন। স্টারলিংক কিটের দাম সাধারণত ৪৭ হাজার টাকা, এবং মাসিক ফি স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট একটিতে ৬ হাজার টাকা, অন্যটিতে ৪ হাজার ২০০ টাকা।
স্টারলিংক ইন্টারনেট সংযোগ অর্ডার করলে সাথে কি কি থাকবে?
বাংলাদেশ থেকে স্টারলিংক ইন্টারনেট সংযোগ অর্ডার করলে কিটের দাম নিবে ৪৭ হাজার টাকা তার সাথে আপনারা কিছু এক্সেসরিজ পাবেন নিচে মালামালের লিষ্ট দেওয়া হলো-
- স্টারলিংক ডিশ অ্যান্টেনা
- মাউন্টিং ট্রাইপড বা স্ট্যান্ড
- স্টারলিংক রাউটার
- পাওয়ার সাপ্লাই এবং কেবল (ডিশ থেকে রাউটারে সংযোগের জন্য ৫০ ফুট ক্যাবল)