আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

,

সরস্বতী পূজা ২০২৬ কবে? । সরস্বতী পূজার ছুটি

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি 23, 2026

ইউটিউবে দেখুন

সরস্বতী পূজা
সরস্বতী পূজা

হিন্দুধর্ম মতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী। সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী হিন্দুধর্মে “ত্রিদেবী” নামে পরিচিত।

সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে কিন্তু সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। পুরাণে বলা হয়েছে- দেবী সরস্বতী আদ্যা প্রকৃতির তৃতীয় অংশজাত। তিনি বাক্য, বৃদ্ধি, জ্ঞান, বিদ্যা প্রভৃতির অধিষ্ঠাত্রী দেবী। উক্ত গ্রন্থের মতে, সরস্বতী পূজার প্রবর্তক ব্রহ্মা এবং শ্রীকৃষ্ণ। পুরাণে ও পুরাণোত্তর আধুনিককালে দেবী সরস্বতী বাক্য বা শব্দের অধিষ্ঠাত্রী বাগ্‌দেবীরূপে প্রসিদ্ধা। পরবর্তীকালে বৈদিক দেবী সরস্বতীর অন্য পরিচয় বিলুপ্ত হয়ে যাওয়ায় তিনি কেবল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীরূপেই সুপ্রতিষ্ঠাতা হয়েছেন। বৈদিক সরস্বতী বাগাধিষ্ঠাত্রী বা বাগ্‌দেবীরূপেও বর্ণিত হয়েছেন। ঋগ্বেদে সরস্বতীর সঙ্গে বিদ্যাধিষ্ঠাতৃত্বের কোনো সম্পর্ক না থাকলেও অথর্ববেদে এবং ব্রাহ্মণে সরস্বতী বাগ্‌দেবী।

সরস্বতী পূজা ২০২৬ কবে?

২৩ জানুয়ারি, ২০২৬ (বাংলার ৯ মাঘ ১৪৩২) শুক্রবার দেশজুড়ে পালিত হবে বসন্ত পঞ্চমী তথা বাগদেবীর আরাধনা।

সরস্বতী পূজার ছুটি ২০২৫

দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সে হিসেবে সকল স্কুল ও কলেজে সরস্বতী পূজা উদযাপন করা হয় এই দিন অর্থাৎ ২৩ জানুয়ারি, ২০২৫ রোজ শুক্রবার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ছুটি থাকবে যদিও এবার সরস্বতী পূজা সাপ্তাহিক ছুটির দিনে পরেছে ।

5/5 - (3 votes)

,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।

মন্তব্য করুন