
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন। ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে। ২০২৬ সালে সব মিলিয়ে ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।
আজকে কি সরকারি ছুটি ২০২৬
শব-ই-ক্বদরঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ফেব্রুয়ারি ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
৪ ফেব্রুয়ারি (চাঁদ দেখা সাপেক্ষে) শবে বরাতের ছুটি বুধবার পড়তে পারে। ৫ ফেব্রুয়ারি এক দিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটিসহ মোট ৪ দিনের দীর্ঘ অবকাশ মিলবে।
মার্চ ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
মার্চ মাসে মাত্র এক দিন ছুটি নিলেই মিলতে পারে টানা ৭ দিনের ছুটি। ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর। ঈদের আগে–পরে নির্বাহী আদেশে ছুটি থাকায় মোট ৫ দিন ছুটি পাওয়া যাবে। এ ছাড়া ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকতে পারে; ১৮ মার্চ ছুটি নিলে টানা ৭ দিনের ছুটি সম্ভব। এদিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে আগের বা পরের দিনে ছুটি নিয়ে পাওয়া যাবে টানা ৩ থেকে ৪ দিনের বিশ্রাম।
এপ্রিল ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
১০–১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। মাঝের ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে টানা ৫ দিনের বিরতি মিলবে।
মে ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
মে মাসে ২৪ ও ২৫ মে ছুটি নিলে বিরলভাবে টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদুল আজহা। ঈদের আগে ২৬–২৭ মে ও পরে ২৯–৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকায় ২২–২৩ মে’র সাপ্তাহিক ছুটি ধরে মোট ১০ দিনের অবকাশ পাওয়া সম্ভব।
আগস্ট ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি। ৬ আগস্ট ছুটি নিলে ৭–৮ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিনের ছুটি মিলবে। অন্যদিকে ২৬ আগস্ট মিলাদুন্নবী (সা.) অনুমেয় তারিখ। ২৭ আগস্ট ছুটি নিলে ২৮–২৯ আগস্টের সাপ্তাহিক বন্ধ মিলে পাওয়া যাবে আরও টানা ৪ দিনের ছুটি।
অক্টোবর ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
২০ অক্টোবর দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি। ২২ অক্টোবর ছুটি নিলে ২৩–২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধসহ মোট ৫ দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।
ডিসেম্বর ২০২৬ মাসের সরকারি ছুটির তালিকা
১৬ ডিসেম্বর বিজয় দিবস (বুধবার)। ১৭ ডিসেম্বর ছুটি নিলে ১৮–১৯ ডিসেম্বর শুক্রবার–শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৪ দিনের ছুটি নিতে পারবেন।
সরকারি ছুটির তালিকা ২০২৬
২০২৬ সালের সাধারণ ছুটি
- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
- জুমাতুল বিদাঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- *ঈদ-উল-ফিতরঃ শনিবার, ২১ মার্চ ২০২৬
- স্বাধীনতা ও জাতীয় দিবসঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- চৈত্র সংক্রান্তিঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- মে দিবসঃ শুক্রবার, ১ মে ২০২৬
- *বুদ্ধ পূর্ণিমাঃ শুক্রবার, ১ মে ২০২৬
- *ঈদ-উল-আজহাঃ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- জুলাই গণঅভ্যুত্থান দিবসঃ বুধবার, ৫ আগস্ট ২০২৬
- *ঈদ-ই-মিলাদুন্নবীঃ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
- জন্মাষ্টমীঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- দুর্গাপূজাঃ (বিজয়া দশমী) বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- বিজয় দিবসঃ বুধবার, ১৬ ডিসেম্বর ২০২৬
- যিশু খ্রিষ্টের জন্মদিন বড়দিনঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২৬
২০২৬ সালের নির্বাহী আদেশে ছুটি
- শব-ই-বরাতঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬।
- শব-ই-ক্বদরঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬।
- ঈদ-উল-ফিতরঃ (পূর্ব ও পরের ২ দিন) বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬; শুক্রবার, ২০ মার্চ ২০২৬; রবিবার, ২২ মার্চ ২০২৬; সোমবার, ২৩ মার্চ ২০২৬।
- বাংলা নববর্ষঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬।
- ঈদ-উল-আজহাঃ (পূর্ব ও পরের ৩ দিন) মঙ্গলবার, ২৬ মে ২০২৬; বুধবার, ২৭ মে ২০২৬; শুক্রবার, ২৯ মে ২০২৬; শনিবার, ৩০ মে ২০২৬; রবিবার, ৩১ মে ২০২৬।
- আশুরাঃ শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।
- দুর্গাপূজাঃ (নবমী) মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬।
২০২৬ সালের ঐচ্ছিক ছুটি
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
| ছুটির নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | ছুটির পরিমাণ |
|---|---|---|
| শব-ই-মিরাজ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ১ দিন |
| ঈদ-উল-ফিতর (ঈদের পরের তৃতীয় দিন) | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | ১ দিন |
| ঈদ-উল-আজহা (ঈদের পরের চতুর্থ দিন) | সোমবার, ০১ জুন ২০২৬ | ১ দিন |
| আখেরি চাহার সোম্বা | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ১ দিন |
| ফাতেহা-ই-ইয়াজদাহ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১ দিন |
| মোট | ৫ দিন | |
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
| ছুটির নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | ছুটির পরিমাণ |
|---|---|---|
| শ্রীশ্রী সরস্বতী পূজা | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | ১ দিন |
| শ্রীশ্রী শিবরাত্রি ব্রত | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১ দিন |
| দোলযাত্রা | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | ১ দিন |
| শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | ১ দিন |
| মহালয়া | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ১ দিন |
| শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬; সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ২ দিন |
| শ্রীশ্রী লক্ষ্মী পূজা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ১ দিন |
| শ্রীশ্রী শ্যামা পূজা | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১ দিন |
| মোট | ৯ দিন | |
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)
| ছুটির নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | ছুটির পরিমাণ |
|---|---|---|
| ইংরেজি নববর্ষ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | ১ দিন |
| ভস্ম বুধবার | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১ দিন |
| পুণ্য বৃহস্পতিবার | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | ১ দিন |
| পুণ্য শুক্রবার | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ১ দিন |
| পুণ্য শনিবার | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | ১ দিন |
| ইস্টার সানডে | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | ১ দিন |
| যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন) | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২৬; শনিবার, ২৬ ডিসেম্বর ২০২৬ | ২ দিন |
| মোট | ০৮ দিন | |
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
| ছুটির নাম | সপ্তাহের দিনের নাম ও তারিখ | ছুটির পরিমাণ |
|---|---|---|
| মাঘী পূর্ণিমা | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১ দিন |
| চৈত্র সংক্রান্তি (অন্যত্র প্রযোজ্য) | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | ১ দিন |
| বুদ্ধ পূর্ণিমা (পূর্বের ও পরের দিন) | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ও শনিবার, ০২ মে ২০২৬ | ২ দিন |
| আষাঢ়ী পূর্ণিমা | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১ দিন |
| মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ দিন |
| প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ১ দিন |
| মোট | ৭ দিন | |
মন্তব্য করুন