আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল গোপনে সেরেছেন বিয়ে, ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: এপ্রিল 17, 2026

ইউটিউবে দেখুন

সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল

ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল (Jubin Nautiyal) গোপনে সেরেছেন বিয়ে। জুবিন নটিয়ালের বিয়ে নিয়ে সম্প্রতি শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, জুবিন নটিয়াল গোপনে বিয়ে করেছেন তার শৈশবের প্রেমিকাকে। জুবিনের ঘনিষ্ঠ সূত্রে যানা যায়, ‘জুবিন সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার বিমুখ। তাই জাকজমক অনুষ্ঠানের বদলে তিনি চেয়েছিলেন পরিবারের মানুষদের নিয়ে সাদামাটাভাবে বিয়ের আয়োজন করতে।

জুবিনের বিয়েটি অনুষ্ঠিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডে একটি ব্যক্তিগত জায়গায় ঘরোয়া পরিবেশে। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র জুবিনের ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কয়েকজন কাছের বন্ধু উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ বিয়ের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সাধাসিধে সরল ও ঐতিহ্যবাহী আয়োজন। জুবিনের জীবন সঙ্গীর নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিয়ের কোনো অফিসিয়াল ছবি বা ঘোষণা নিজে থেকে দেননি এই শিল্পী। ফলে জুবিনের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

সর্বশেষ ‘ধুরন্ধর’ সিনেমার ‘আখরি ইশক’ গানটি নিয়ে আলোচনার তুঙ্গে থাকা জুবিন নটিয়াল বলিউডের অন্যতম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। এছাড়া ‘শেরশাহ’, ‘কবির সিং’, ‘মারজাভান’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মতো অসংখ্য হিট সিনেমায় তিনি গান গেয়েছেন। সিনেমার গানের পাশাপাশি ‘লুট গায়ে’, ‘হামনাভা মেরে’ এবং ‘বারসাত কি ধুন’-এর মতো তার একক গানগুলোও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়।

5/5 - (1 vote)

, , , ,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।