
দেশের চা শিল্পের দীর্ঘদিনের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে স্মরণ করে ৪ জুন এই দিবসটি পালিত হয়ে আসছিল। তবে এখন থেকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৪ জুন পালিত হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে দিবসটি উদযাপন করা হবে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ট্যাগ:জাতীয় চা দিবস,চা দিবসের তারিখ পরিবর্তন,৪ জুন জাতীয় চা দিবস,বাংলাদেশ চা বোর্ড,নতুন জাতীয় চা দিবস,চা শিল্পের ইতিহাস,বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন,চা শ্রমিক দিবস,জাতীয় চা দিবস পালিত হবে ২১ মে