আজকের তারিখ বাজার দর খেলার খবর চাকরির খবর টাকার রেট নামাজের সময়সূচি সোনার রেট শিক্ষাঙ্গন স্টোরি পাঠ্যবই পরিক্ষার রুটিন আজকে কি দিবস সরকারি ছুটি

, ,

আজ থেকে জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি পাচ্ছে ১৫ থেকে ২০ টাকা

আপটাইমস বিডি

প্রকাশিত হয়েছে: এপ্রিল 18, 2026

ইউটিউবে দেখুন

fuel price Bangladesh
জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত অথাৎ ১৮ এপ্রিল ২০২৬ রাত ১২টার পর থেকে জ্বালানী তেলের নতুন দাম কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে পরিবহন খরচ বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ভর্তুকির চাপ কমাতে এই সমন্বয় করা হয়েছে। এদিকে, নতুন জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠন। তারা দ্রুত মূল্য পুন: র্বিবেচনার দাবি জানিয়েছে।

নতুন সমন্বয়কৃত মূল্য তালিকা অনুসারে, ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি পেতে দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা দাম বাড়ানো হয়েছে।

ট্যাগ:জ্বালানি তেলের দাম,fuel price Bangladesh,diesel petrol price hike,Bangladesh fuel price 2026,তেলের দাম বৃদ্ধি,energy price increase,Bangladesh economy,transport cost increase,inflation Bangladesh,oil price news,জ্বালানি তেলের দাম বৃদ্ধি,fuel price Bangladesh,Bangladesh fuel price hike,diesel petrol price increase,তেলের দাম ২০২৬।

5/5 - (1 vote)

, ,

আপটাইমস বিডি

আপটাইমস বিডি চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষা বিষয়ক খবর, পরীক্ষার ফলাফল, টেলিকম অফার, খেলাধুলা,বাজার দর এবং অন্যান্য অফিসিয়াল খবরের জন্য বাংলাদেশের একটি অন্যতম পোর্টাল।

মন্তব্য করুন